ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫ ০৪:১৬ পিএম

চীনের নৌবহরে যুক্ত হলো নতুন রণতরী ফুজিয়ান

চীনের নৌবহরে যুক্ত হলো নতুন রণতরী ফুজিয়ান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীনের নৌবহরে তৃতীয় রণতরী হিসেবে যুক্ত হয়েছে ফুজিয়ান। এটি কয়েক ধরনের যুদ্ধবিমান বহনে সক্ষম। রণতরীর নিয়ন্ত্রণভার নৌবাহিনীর কাছে হস্তান্তরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সমুদ্রবন্দরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। চীনের গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে গতকাল শুক্রবার এএফপি এ খবর জানিয়েছে।

সম্প্রতি চীনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ হাতে নেন শি। ফুজিয়ানের নৌবহরে যুক্ত হওয়ার বিষয়টিকে এ উদ্যোগে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শি দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা ও তাইওয়ানের সঙ্গে চলমান অস্থিরতায় বাড়তি সুবিধা পেতে নৌবাহিনীর আধুনিকায়ন করতে চান। অনুষ্ঠানের পর শি জিনপিং ফুজিয়ানে আরোহণ করেন। তাকে রণতরীটির যুদ্ধ-সক্ষমতা সম্পর্কে তথ্য দেওয়া হয়। পাশাপাশি, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেমের নির্মাণ ও কার্যকারিতা নিয়েও তাকে ব্রিফ দেওয়া হয়। সরকারি গণমাধ্যম সিসিটিভির প্রকাশ করা ছবিতে বন্দরের অনুষ্ঠানে শি ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যান্য শীর্ষ নেতাকে যোগ দিতে দেখা যায়। 

আরও পড়ুন

নৌ আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চলছে। বিশ্লেষকরা মনে করেন, ফুজিয়ান এ লড়াইয়ে চীনকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ ব্যক্তির পাশে বসে যে দোয়া পড়তে হয়

১

নওগাঁর মান্দায় মাদক অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

২

বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

৪

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, কর্মস্থল কুমিল্লা

৫

ভিভো বাংলাদেশে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

৬