ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:৫১ দুপুর

নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি আসিনি : আসিফ নজরুল

নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি আসিনি : আসিফ নজরুল, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজশাহী সফরে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কোনো উত্তর দেননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আজ শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’ পরে তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।

আরও পড়ুন

এর আগে সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রীর দুই দিনে চার খুনের মামলায় জামিন

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে- রাশেদ খান

তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের প্রতি সালাহউদ্দিনের আহবান

শঙ্কামুক্ত নন হাদি, মেডিকেল বোর্ড গঠন

যমুনায় হাদির পরিবার