ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫ ১১:১১ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের ২ নেতা নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের ২ নেতা নিহত। প্রতীকী ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের আকবার আলীর ছেলে ফরিদুল ইসলাম(৩০)। তিনি ৭নং ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক(৩৫)। তিনি ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সলঙ্গা যাবার পথে আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকার নাহার এগ্রো কোম্পানি নামক স্থানে বিপরীতগামী মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ২ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওমর আলীকে বগুড়া টিএমএস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এদিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদুল ইসলামের মৃত্যু হয়। এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার ২ জনের মৃত্যু হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

১

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

২

বগুড়ায় ধর্ষণ মামলার রায়ে ১জনের যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা

৩

লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

৪

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

৫

টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ ৩ জনকে যাবজ্জীবন

৬