ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫ ১১:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার । প্রতীকী ছবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ববিতা (২৯) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে দুই সন্তানের জননী।

পুলিশ জানায়, ওই গ্রামের নূর হোসেনের ছোট মেয়ে ববিতা আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজের সময় পরিবারের লোকজনের অগোচরে বাবার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এদিন সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান,শনিবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬