ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫ ০৭:১৯ পিএম

সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার হচ্ছে। সামাজিক মাধ্যমে এসব অপ্রচার সেনাবাহিনীর নজরে এসেছে। 

এ বিষয়ে সতর্ক থাকতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সেনাবাহিনীর ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বাংলাদেশ আর্মি নামের সেই পেজে জানানো হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

আরও লেখা হয়েছে, গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় একই স্থানে দুই গ্রুপের পাল্টা-পাল্টি সভা আহবান, এলাকায় উত্তেজনা

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস

চেহারায় কৃত্রিম তিল থাকলে কি অজু হবে?

কলকাতায় বিক্ষোভে মমতা, পুলিশের সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি

‘শিল্পীদের মাঝে বিভাজন দুঃখজনক’

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে চার গরুসহ বসতঘর পুড়ে গেছে