ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর

মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

সংগৃহিত,মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত স্বপন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, স্বপন দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিল। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন ২৫ কেজি।

আরও পড়ুন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এস.আই) সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাড়িছাড়া বাবা , ইউএনওর কাছে লিখিত অভিযোগ

শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

শীর্ষ ১০ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড