ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫ ০৯:৩১ পিএম

বগুড়ার শিবগঞ্জে ৮৩ বছর বয়সেও বিধবা ফিরোজার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড

বগুড়ার শিবগঞ্জে ৮৩ বছর বয়সেও বিধবা ফিরোজার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড। ছবি : দৈনিক করতোয়া

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী সাত ভাই পাড়ার গ্রামের বিধবা ফিরোজা বেগমের বর্তমান বয়স ৮৩ বছর। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড। বিধবা ফিরোজা উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী সাত ভাই পাড়ার গ্রামের মৃত্যু আফজাল হোসেনের স্ত্রী।

বিধবা ফিরোজার পাঁচ সন্তান সবাই বিয়ে করে পৃথক হওয়ায় তার সংসারে অনটন লেগেই আছে। প্রায় ২০ বছর আগে স্বামী মারা যায়। বাড়ির ভিটা ছাড়া আবাদি কোন জমি নেই তাদের। ফিরোজা বেগম মৃত্যুর আগে ভাতার কার্ডের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

আরও পড়ুন

স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক জানান, বিষয়টি তার জানা নেই। তিনি ওই বিধবার ভাতা কার্ডের ব্যবস্থা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিধবা ফিরোজার খোঁজখবর নিয়ে ভাতা কার্ডের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ দিনের যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস : আইআরজিসি

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বোন একসঙ্গে বিয়ে করল এক যুবককে!

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ঢাকার সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনে আহত ৫

বিশ্বকাপের পর প্রথমবার জনসমক্ষে মেসি