ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৩:০৯ দুপুর

এবারও ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান

শাকিব খান

গেল আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও বিনোদনপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল।
 
প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এ কিং খান তার কথা রাখছেন।
 
বিপিএলের ১২তম আসর আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বিসিবি এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে। তবে দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ। তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, এবারও হট ফেভারিট লিস্টে আছে ঢাকা ক্যাপিটালস। শাকিব খানই এর মালিকানায় থাকছেন।
 
 
এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।
 
গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি। অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।
 
আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়