ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল

জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন

জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। বিশেষ করে ব্যাটারদের টানা ব্যর্থতায়। যদিও কাগজে কলমে তিনি ব্যাটিং কোচ নন। এই অবস্থায় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকলেও পদত্যাগ করেছেন তিনি। এরই মধ্যে বিসিবিতে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি পর্যন্ত দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। 

পদত্যাগ নিয়ে সংবাদ মাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ স্বশরীরে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারবো। তবে আমি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি। পদত্যাগপত্র জমা দিলেও নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করে যাবো।’ এরই মধ্যে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর কোচ সালাউদ্দিনকে আসন্ন বিপিএলেও দেখা যেতে পারে কোনও দলের হয়ে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান