ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০৭:০৩ পিএম

দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান আমিনুল হক

আমিনুল হক

দেশের ক্রীড়াবিদদের জন্য একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। তবে এবার ক্রীড়াবিদদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান সাবেক ফুটবলার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আমিনুল হক।

 
মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের যাত্রা শুরুর দিনে এই ঘোষণা দেন তিনি।
 
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল। এই দলের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আমিনুল হক।
 
এ সময় তিনি বলেন, এই সংগঠনের কাজ হবে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া। আপনাদের দলীয় কোনো রাজনীতিতে জড়াতে হবে না। আপনারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেন। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।
 
এ ছাড়াও তিনি দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান বলে জানান। যেখানে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে ও খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
 
এর আগে, বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান ঢাকা-১৬ থেকে বিএনপির মনোনয়ন পাওয়া আমিনুল হক।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন দুই যুবক

ফাইনাল ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্কালোনি

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মোজতবা খামেনি

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

তৃণমূল থেকেই বাছাই হবে প্রার্থী: ৩ জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক