ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০৪:২৫ পিএম

গোছালো পুরুষ পছন্দ নয় মালাইকার

গোছালো পুরুষ পছন্দ নয় মালাইকার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম। বর্তমানে মালাইকা নাম জড়িয়েছেন হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে।

অতীতের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’ পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’

আরও পড়ুন

তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’ গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দু’টি ইউপি ভবন নির্মাণ কাজের অগ্রগতি দৃশ্যমান

বগুড়ার গাবতলীতে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

১৫ কর্মী নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, লাগবে স্নাতক পাস

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

জিয়া সাইবার ফোর্স বগুড়া মহানগরের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব নিলেন উৎসব ও অপু