ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত

ইনজুরিতে মাঠের বাইরে সোহান-শরিফুল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েছেন। অন্তত দুই সপ্তাহ তাদের মাঠের বাইরে থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলা সোহান গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন। সোমবার তার পরীক্ষা করিয়ে গোড়ালিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। তাকে ১৫ থেকে ২০ দিন খেলার বাইরে থাকতে বলা হয়েছে।

যার অর্থ সোহান নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ১১ নভেম্বর ও ১৯ নভেম্বর সিরিজের দুই টেস্ট শুরু করবে। তবে ফিট হয়ে ফিরতে পারলে ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া টি-২০ সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

শরিফুল ইসলাম মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। গ্রেড ওয়ান পর্যায়ের ইনজুরি হয়েছে তার। দেবাশীষ জানিয়েছেন, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকেও। এরপর পুনরায় পরীক্ষা-নিরীক্ষার পর বাঁ-হাতি পেসার কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা জানাতে পারবেন তারা। শরিফুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ছিলেন। ইনজুরিতে পড়ায় তিনিও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়