ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর

গণভোট বিষয়ে এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ জমা দেওয়ার আহ্বান

গণভোট বিষয়ে এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ জমা দেওয়ার আহ্বান, ছবি: সংগৃহীত।

গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ জমা দেয়ার আহ্বান জানাচ্ছে উপদেষ্টা পরিষদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো আল্টিমেটাম দেইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করবো, তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।’

আরও পড়ুন

ড. আসিফ নজরুল বলেন, সরকার আর কোনো আলোচনার আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। উনারা স্ব-উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এই প্রত্যাশা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'হ্যাঁ' ভোটের প্রচারণা

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে

এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

‘সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান’- রবিচন্দ্র অশ্বিন

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে