ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫ ০৫:৩৮ পিএম

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জারিফ

বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। মঙ্গলবার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের অর্জন সিংকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন জারিফ।

প্রত্যাশা পূরণ করে জারিফ আবরার প্রথম সেটটি সহজেই ৬-২ গেমে জিতে নেন। দ্বিতীয় সেটে অর্জন সিং কিছুটা প্রতিরোধ গড়া চেষ্টা করলেও ৬-৪ গেমে সেটটি জিতে টুর্নামেন্টের শেষ আটে নাম লেখান বাংলাদেশের এই খেলোয়াড়।

কোয়ার্টার ফাইনালে জারিফের সামনে কঠিন পরীক্ষা। তার প্রতিপক্ষ হিসেবে থাকছেন টুর্নামেন্টের দ্বিতীয় র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় ভারতের শৌনক চ্যাটার্জি। শৌনক দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের থিরুমুরথিকে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছেন। থিরুমুরথি প্রথম সেটে ৭-৫ গেমে জিতলেও শৌনক দ্বিতীয় সেট ৬-০ গেমে জেতেন। এরপর তৃতীয় সেটে শৌনক ১-০ গেমে এগিয়ে থাকার সময় থিরুমুরথি ইনজুরির কারণে খেলা ছেড়ে দেওয়ায় শৌনক শেষ আটে ওঠেন।

বালক এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টুর্নামেন্টের শীর্ষ র‌্যাঙ্কধারী খেলোয়াড় চীনের চুয়ান ডিং, সিঙ্গাপুরের রবার্ট, ভারতের তেজাস রাভি, হংকং এর চুন লি, থাইল্যান্ডের লিকুল এবং যুক্তরাজ্যের কামাল হাকিম।

আরও পড়ুন

এদিকে বালিকা এককে বাংলাদেশের যাত্রা দ্বিতীয় রাউন্ডেই থেমে গেছে। সুমাইয়া আক্তার ও হালিমা জাহান উভয়ই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। সুমাইয়া মালদ্বীপের আসাল আজিমের কাছে ৩-৬, ২-৬ গেমে পরাজিত হন। অন্যদিকে হালিমা জাহান চীনের তিয়ানরান ডং এর বিপক্ষে ০-৬, ২-৬ গেমে হেরে যান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শিক্ষকদের ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী 

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন