ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫ ১১:৪২ এএম

আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ, ছবি: সংগৃহীত।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) রাতে বিজিবি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করে।এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে বিএসএফ সদস্যরা আটক করেন। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

আরও পড়ুন

তারা হলেন- মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), ফাতিমা খাতুন (২২), মোছা. রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬) ও দুই শিশু। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চণ্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস

ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক

পাবনার চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার