ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫, ০৪:১২ দুপুর

দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে মারামারিতে আহত ৭, বাড়ি ভাঙচুর

দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে মারামারিতে আহত ৭, বাড়ি ভাঙচুর। প্রতীকী ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে মারামারি ও বাড়ি ভাঙচুরের ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর গোমস্তাপাড়ার হাকিম সরদার ও মামুন সরদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জেরে গতকাল শুক্রবার দুপুরে সামান্য তর্কাতর্কির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন কমপক্ষে ৭ জন। আহতরা হলো- হাকিম সরদার (৫৪), আলম সরদার (৩৮), হালিম সরদার (৫২), বেলাল সরদার (৪০), মামুন সরদার (৫৫), তার ছেলে ফরহাদ (১৮)। এ ঘটনায় আহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এ ঘটনার জেরে একইদিন সন্ধ্যা ৬টায় মামুন সরদার দলবল নিয়ে হাকিম সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রাতেই হাকিম সরদার বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করে। আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিমাই ঘটনার তদন্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে, বাড়বে না ভাড়া : নৌপরিবহনমন্ত্রী

ইরানের ব্যাপারে কূটনৈতিক সমাধানে আগ্রাহী ট্রাম্প : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

ইনজুরির অভিনয় করে মুসলিম সতীর্থদের ইফতারের সুযোগ গোলরক্ষকের

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

নারী বিপিএলে সুযোগ থাকছে ভারতীয়দেরও