ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫ ০৮:৪৮ পিএম

বগুড়ার ধুনটে কৃষকের বাগানের গাছ কেটে জমি বেদখলের চেষ্টা

বগুড়ার ধুনটে কৃষকের বাগানের গাছ কেটে জমি বেদখলের চেষ্টা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পূর্ববিরোধের জের ধরে কৃষকের বাগানের ফলদ ও বনজ গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার (১১ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাফ হোসেন বাদি হয়ে বাবা ও ছেলেসহ একই গ্রামের ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কৃষক সোহরাফ হোসেন উপজেলার নলডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক সোহরাফ হোসেন বাড়ির পাশে ৯ শতক জমিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ রোপণ করেছেন। এ অবস্থায় পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের কিছুলোক গতকাল শুক্রবার দুপুর ১টায় সোহরাফ হোসেনের বাগানে প্রবেশ করে। এসময় তারা বাগানের বিভিন্ন জাতের ৪৫টি গাছ কেটে জমি দখলের চেষ্টা করে।

এ ঘটনায় সোহরাফ হোসেন বাদি হয়ে আয়নাল হক ও তার ছেলে সবুজ মিয়াসহ ৯জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আয়নাল হক ও তার লোকজনের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর আগেও প্রতিপক্ষের লোকজন একাধিকবার এই জমি দখলের চেষ্টা করেছে। এ ঘটনায় আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এবারও তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২