ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৫, ০৯:৪২ রাত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা জমির ধান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা জমির ধান। ছবি : দৈনিক করতোয়া

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে চাষ করে প্রায় ৮ বিঘা রোপা ধান ট্রাক্টর দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। এব্যাপারে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আব্দুল মান্নান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গ্রামের আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টারের মধ্যে দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে মামলা চলে আসছে। গত মঙ্গলবার বিবাদীয় জমির একটি মাসকলাই ক্ষেত গরু দিয়ে নষ্ট করলে আব্দুল মান্নান থানায় মামলা করতে আসেন। তবে থানার এসআই এনামুল হক আগামী ১৫ অক্টোবর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার কথা জানান।

পরে গত বুধবার সকাল ৮টায় প্রতিপক্ষরা ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা রোপা ধান নষ্ট করে ফেলে। এ ব্যাপারে মান্নান ওইদিনই অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরেরদিন রাতে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, শালিসের ব্যাপারে তিনি অবগত ছিলেন না। ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা রুবেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা