ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ সকাল

নারী বিশ্বকাপ

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এবারের নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

প্রস্তুতি ম্যাচের আক্ষেপ নিয়েই বিশ্বকাপ মঞ্চে নিগার সুলতানা জ্যোতির দল। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আশা দেখাচ্ছে টাইগ্রেসদের। মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দু:সংবাদ যোগ হলো টাইগ্রেস শিবিরে।

আরও পড়ুন

মাইনর ব্রেন স্ট্রোক করেছেন কোচ সারোয়ার ইমরান। তবে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। এদিকে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের এটিই হবে শেষ ম্যাচ। আসরে নিজেদের পরবর্তী ৬ ম্যাচ ভারতের তিনটি ভিন্ন ভেন্যুতে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ