ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

জুলাই সনদের ভিত্তিতে ইইউকে নির্বাচনের কথা জানাল জামায়াত

জুলাই সনদের ভিত্তিতে ইইউকে নির্বাচনের কথা জানাল জামায়াত, ছবি: সংগৃহীত।

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইইউ প্রতিনিধিদল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথে সাক্ষাৎ করছেন। তারই ধারাবাহিকতায় আমিরে জামায়াতের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। বৈঠকে তারা জানিয়েছে ৬৪ জেলাতেই নির্বাচনে পর্যবেক্ষণ করবে। গোলাম পরওয়ার বলেন, আমিরে জামায়াত আগামী নির্বাচন শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। 

আরও পড়ুন

তিনি বলেন, প্রবাসী ভোটাদের সম্পর্কে প্রতিনিধিদল জানতে চেয়েছিলেন, জামায়াতের আমির বলেছেন নির্বাচন কমিশন এ বিষয়ে পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রতিনিধিদল জামায়াতের মনোভাব জানতে চেয়েছেন বলে জানান পরওয়ার। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমিরে জামায়াত বলেছেন, ফেব্রুয়াতি নির্বাচনে যেতে চায় জামায়াত। তবে জুলাই সনদের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচনের কথা জানিয়েছে জামায়াত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র