ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৩ দুপুর

ঢাবি ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান: ইয়াবাসহ কিশোর আটক, অস্ত্র উদ্ধার

ঢাবি ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান: ইয়াবাসহ কিশোর আটক, অস্ত্র উদ্ধার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ সময় ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে শুরু হয় এ অভিযান। এতে নেতৃত্ব দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের)।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে ১৫ বছর বয়সী এক কিশোরকে ইয়াবাসহ আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য ছাড়াও ধারালো ছুরি, ব্লেড, কাঁচিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের উদ্দেশে যুবাইর বলেন, “আজকের এ অভিযান সাময়িক উদ্যোগ হলেও আমরা স্থায়ী সমাধানের পথে কাজ করছি। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও চলছে। আমাদের লক্ষ্য হলো—ক্যাম্পাসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ঢুকে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে না পারে। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নে সময় লাগবে। এর মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা দূর করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ