বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, ইতোমধ্যে বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্র সন্তুষ্টি প্রকাশ করেছে।
আজকে সুনির্দিষ্টভাবে পাল্টা শুল্ক ১৫ শতাংশ করার বিষয়ে আলোচনা হয়নি। তবে বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করেছি এবং তারা এতে আশ্বস্ত করেছেন।

নিউজ ডেস্ক

_medium_1794318647.jpg)






