ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৪৬ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় পরিসংখ্যান যেমন

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় পরিসংখ্যান যেমন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরের দৌড়ে এগিয়ে যেতে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাইভালরির কারণে এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে কাজ করছে উত্তেজনা।বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই উত্তেজনায় ভরা থাকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও সেটাই বলছে। যদিও পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে বেশ পরিবর্তন এসেছে। বিশেষ করে সবশেষ সিরিজে জয় পেয়েছে টাইগাররারি, যা সবার মধ্যে আশার সঞ্চার করেছে।

আরও পড়ুন

এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ফরম্যাটে ২০বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৮টি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩৬৮ রান)। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস (৫২৯ রান) সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন।বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সর্বোচ্চ রান ৮৬। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রিয়াদ। শ্রীলঙ্কার ক্ষেত্রে এখানেও এগিয়ে কুশল মেন্ডিস। তার ছক্কা সংখ্যা ২৮। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও বর্তমান ফর্মে কোন দলকেই স্পষ্টভাবে এগিয়ে রাখা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বাড়ল,আবাসিক-শিল্পে ফিরছে স্বস্তি

হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন

দেশের বাজারে আবারও দাম বাড়লো সোনার

আজ চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন

রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু