ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর

হাত দিয়েই শুরু হলো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা

হাত দিয়েই শুরু হলো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে। তবে গণনা করা হচ্ছে ম্যানুয়ালিভাবে (হাত দিয়ে)। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী।

আরও পড়ুন

তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। আজ রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে কি-না তাও নিশ্চিত নয়। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার মাসে বজ্রপাতে ৭২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

সেরা সবজি কলার মোচা

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে নিষেধাজ্ঞা বিপ্লবী গার্ডের

বগুড়ায় রেলপথ, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যে সুখবর দিলেন মীর শাহে আলম

পিরোজপুরে ভাণ্ডারিয়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ে প্রাণ গেল বৃদ্ধার