ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০২ দুপুর

শাড়িতে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পারসা ইভানা

ছোটপর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন। যখন যে চরিত্রই করেন না কেন,  সেটি তিনি ফুটিয়ে তোলেন দারুণভাবে। তার ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকদের মন জয় করেছে। পারসা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি অভিনেত্রী খয়েরি কালারের শাড়ি পরে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

 

শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুল মিষ্টি হাসিতে গালে হাত দিয়ে সোফায় বসে রয়েছেন পারসা। তার চোখের চাহনি যেন নেটিজেনদের নজর কেড়েছে।

 

আরও পড়ুন

ক্যাপশনে এক উক্তি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তারা বলে লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকি সবসময়ই আমার প্রিয় অনুষঙ্গ।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পারসা। জেরি নামে এক নেটিজেন লিখেছেন, ‘শাড়িতেই আপনাকে ভালো মানিয়েছে।’ আরেকজনের কথায়, ‘প্রিয় অভিনেত্রী সুন্দর লাগছে বেশ মানিয়েছে।’

উল্লেখ্য, অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তা অনেকেরই অজানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ