ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৫৭ পিএম

সিপিএলের প্লে-অফে সাকিবের অ্যান্টিগা

সিপিএলের প্লে-অফে সাকিবের অ্যান্টিগা

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফে জায়গা করে নিল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।

বৃহস্পতিবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে সাকিবরা। জেডেন সিলস মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। পাকিস্তানি স্পিনার উসামা মির ছিলেন সমান কার্যকর। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাকিব আল হাসানও পান একটি উইকেট, খরচ করেন ২৮ রান। ইমাদ ওয়াসিমও একটি উইকেট শিকার করেন। গায়ানার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শাই হোপ, আর কোয়েন্টিন স্যাম্পসন যোগ করেন ১৯। শেষ পর্যন্ত মাত্র ৯৯ রানে অলআউট হয় গায়ানা।

আরও পড়ুন

 

জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে অ্যান্টিগা। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়। ব্যাট হাতে আজও ব্যর্থ হন সাকিব, ২ বলে করেন মাত্র ১ রান। তবে একপ্রান্ত আগলে রাখেন আমির জাঙ্গু। তার অপরাজিত ৫১ রানের দারুণ ইনিংসে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় অ্যান্টিগা ও নিশ্চিত করে সিপিএলের প্লে-অফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক

পাবনার চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

বর্ষার নতুন পানিতে বগুড়ার নন্দীগ্রামে চলছে মাছ ধরার উৎসব