ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১২ সকাল

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হল কেন্দ্রের ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।জানা যায়, ভোটগ্রহণের সময় পোলিং অফিসার জিয়াউর রহমান ভুলবশত একজন শিক্ষার্থীকে দুইটি ব্যালট পেপার দিয়ে দেন। ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলে পরে অভিযোগকারী ভোটার নিজেও স্বীকার করেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সামান্যতম অনিয়ম বা অসতর্কতাও যেন ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতায় প্রভাব না ফেলে, সে বিষয়টি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই ঘটনাই প্রমাণ করে যে তারা নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলাকে বরদাশত করবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন

সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী