ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকার ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে কালিতলা নামক এলাকায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের রংপুরগামী সার্ভিস লেনে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ এবং এলাকাবাসীর ধারণা, গতকাল রোববার দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় ওই যুবক মহাসড়কে চলাচলকারী কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। অজ্ঞাত পরিচয় ওই যুবকের মৃতদেহের পরনে কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং কালো গোল গলার টি-শার্ট ছিল। মৃতদেহের গায়ের রঙ কালো, মাথার চুল ছোট এবং মুখে ছোট ছোট পাতলা দাড়ি আছে।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যক্তির ছবি দেখে কেউ চিনতে পারলে ০১৩২০১৮৩৭৩০ নাম্বার মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম