ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ দুপুর

ডাকসু নির্বাচন : বন্ধ থাকছে ঢাবি মেট্রোরেল স্টেশন

ছবি : সংগৃহীত,ডাকসু নির্বাচন : বন্ধ থাকছে ঢাবি মেট্রোরেল স্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যা সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।

সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

আরও পড়ুন

নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। যাত্রীদের প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোনে প্রবাসীর একাধিক বিয়ে ফাঁস, প্রতিবাদে মানববন্ধন

কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব উদযাপন

৪৮টি রেফ্রিজারেটর মডেল নিয়ে জমজমাট "ঈদ উৎসব Super 7 কার্নিভাল" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো সনি-র‍্যাংগস""

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ১৩ তম বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত