বগুড়ায় আগুনে তিনটি বাড়ি পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু গ্রামে আগুনে তিনটি বসতবাড়ির প্রায় সাতটি ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই গ্রামের আব্দুল মান্নান, মিনার ও মোফা মন্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বাড়ির লোকজনের নজরে আসে। তারা আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
তবে টিনের চালাঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যে ওই পরিবারগুলোর সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে তারা তাৎক্ষণিক ধারণা করা হয়।
আরও পড়ুনএদিকে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে পাঁচ হাজার টাকা ও প্রত্যেক পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








