ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৩ রাত

গ্লোবাল আইকন হিসেবে নতুন মাইলফলকে দীপিকা

দীপিকা পাড়ুকোন।

বিনোদন ডেস্ক : বলিউডের গ্লোবাল আইকন হিসেবে ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন দীপিকা পাড়ুকোন। এবার লুই ভ্যুটন (এলভিএএইচ প্রাইজ ২০২৫) এর জুরি সদস্য হিসেবে তার ঘোষণা করা হল। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি, যিনি এই পুরস্কারের জুরি সদস্য হলেন।

সন্ধ্যায় এলভিএএইচ প্রাইজের ইনস্টাগ্রাম পেজে দীপিকার নাম ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীপিকা পাড়ুকোন এ বছরের এলভিএএইচ প্রাইজ-এর ফাইলান রাউন্ডে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার মনোমুগ্ধকর অভিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী উপস্থিতি দর্শকদের অনুপ্রাণিত করে চলেছে।’

এ ঘোষণার আগেই দীপিকাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। লাল রঙের ওভারসাইজড নিট সোয়েটার, ডেনিম এবং ট্যান বুটে তিনি ধরা দেন ক্যামেরায়। এবার পরিষ্কার হলো-প্যারিসে তার সফর এই লুই ভুঁতোঁ ইভেন্টের সঙ্গেই জড়িত।

আরও পড়ুন

ফ্যাশন নেটওয়ার্ক জানিয়েছে, এ বছরের জুরিতে থাকছেন মোট ১২ জন ফ্যাশন জগতের কিংবদন্তি। তাদের মধ্যে রয়েছেন-সারা বার্টন, জোনাথন অ্যান্ডারসন, নিকোলা ঘেসকিয়ের, মার্ক জ্যাকবস, কেনজোর নিগো, ফিবি ফিলো, স্টেলা ম্যাককার্টনি, সিলভিয়া ভেনচুরি ফেন্ডি এবং ফ্যারেল উইলিয়ামস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ জয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

সবুজ পরিবার, সজীব খাবার

সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

এবার যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তার হাতে আটক দুই বছরের শিশু

ছাত্রদল ও ডাকসুর চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগের জেরে তদন্ত কমিটি গঠন