ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩০ পিএম

পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : পৈতৃক সম্পত্তি থেকে জোর করে উচ্ছেদ চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের মিজানুর রহমান এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা ভাই-বোনেরা মিলে সুতানারা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ২২০২ দাগে ১৪ শতক জায়গায় দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় ওই জায়গা নিজেদের দাবি করে একই এলাকার শ্রমিকদল নেতা লিটনের নেতৃত্বে ১০/১২ জন গত ২০ আগস্ট সকালে তার অনুপস্থিতিতে বাসায় প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

এসময় তার স্ত্রী রেখা আক্তারসহ পরিবারের লোকজন বাধা প্রদান করলে তারা তার সাথে অশ্লীল আচরণ করে এবং তাকে মারপিটে গুরুতরভাবে আহত করে। এসময় তার মেয়ে ফারজানা স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও বেদম মারপিট করা হয়।

আরও পড়ুন

তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তারা এই জায়গা থেকে উচ্ছেদ করতে প্রয়োজনে খুন করবে বলেও শাসিয়ে যায়। এমনকি তারা এখন পর্যন্ত বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ প্রাণনাশের ভয় দেখিয়ে যাচ্ছে। যেকোন মুহূর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমতাবস্থায় তিনি ও তার পরিবারের লোকজন নিরাপাত্তাহীনতার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। তাই তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল প্যারিসে: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

১

‎সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

২

বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

৩

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

৪

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

৫

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৬