ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ০১:৪৪ দুপুর

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

সংগৃহিত,মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত।

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা।

বার্তাসংস্থাটি বলছে, মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী।

তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অপর অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

 

দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত দুইজনের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দম্পতির ব্যাংক হিসাব ফ্রিজ

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, সেরা ফলের অপেক্ষায় জামায়াত : রয়টার্স

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় : তারেক রহমান

নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ