ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫ ১১:১২ এএম

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

ঝিনাইদহে ২ মোটরসাইকেল ও এক সাইকেলের সংঘর্ষে ২ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজলার দড়িগোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয়— ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬) ও একই গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন

এলাকাবাসী জানায়, বুধবার রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে স্থানান্তর করেন চিকিৎসক। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খুবই মর্মান্তিক ঘটনা। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি ফ্রান্স, শুরুর একাদশে আছেন যারা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছেন বিয়ের প্রস্তুতি

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

দিনাজপুরের বিরলের সেই নবজাতক পেল নতুন ঠিকানা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত