ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৫, ০৫:৩৯ বিকাল

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে এক অভিযান চালিয়ে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

ব্যাটালিয়ন-১৫ বিজিবি জানায়, গোপন সূত্রের ভিত্তিতে ১৫-বিজিবির একটি বিশেষ চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার।

আরও পড়ুন

‎১৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম-পিএসসি জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান