ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৫, ০৫:৩১ বিকাল

বগুড়ায় পেটের মধ্যে ৪শ’ পিস ইয়াবাসহ ধরা পড়লো যুবক

বগুড়ায় পেটের মধ্যে ৪শ’ পিস ইয়াবাসহ ধরা পড়লো যুবক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে চারশ’ পিস ইয়াবা রেখে বহনের সময় ডিবির হাতে গ্রেফতার হয়েছে সোহান নামে এক যুবক। আজ বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের উপকণ্ঠে বনানী পর্যটন মোটেলের সামনে থেকে ডিবির একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। ডিবি বগুড়ার এসআই শামীম আহমেদ জানান, ধৃত সোহান গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভুলি গাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে।

গ্রেফতার সোহান একপর্যায়ে সে স্বীকার করে সে কক্সবাজার থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট কষ্টেপ এ জড়িয়ে বিশেষ কায়দায় কলার মধ্যে খেয়ে পেটের মধ্যে নিয়ে সেখানে অবস্থান করছিল। তার দেওয়া তথ্য মতে তাকে পরীক্ষার জন্য মোহাম্মদ আলী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডিজিটাল এক্সরে করার পরামর্শ দেন।

আরও পড়ুন

এরপর তাকে শামসুন্নাহার ক্লিনিকে নিয়ে গিয়ে একটি এক্সরে করা হয়। এক্সরেতে তার পেটের মধ্যে কিছু বস্তু আছে বলে চিকিৎসক জানান।  এরপর ক্লিনিকের চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট হতে ইয়াবা উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। গতরাত ৮ টা পর্যন্ত তার পেট থেকে ৩ পোটলায় ১৫০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। বাকি ইয়াবা তার পেট থেকে বের করার প্রক্রিয়া চলমান ছিল। ওই আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট