ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ১১:৪৯ দুপুর

সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষকের বাড়িতে চুরি

সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষকের বাড়িতে চুরি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামে এক শিক্ষকের বাড়িতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার বেলা ৩ টায় ক্ষতিগ্রস্ত শিক্ষক রবিউল হাসান নান্নু কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ঘর তালা দিয়ে ওই শিক্ষক ঢাকায় যান। গতকাল শনিবার সকালে তার প্রতিবেশীর ফোনে চুরির ঘটনা জানতে পেরে তিনি বাড়ি আসেন। গত শুক্রবারে রাতের কোনো এক সময় সংঘটিত চুরিতে তিন ভরি সোনার গহনা, চার ভরি রূপার গহনাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ওই শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিকেলেই ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: বিদ্যুৎমন্ত্রী

রামচন্দ্রপুর গ্রামে দুদিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

সীতাকুণ্ডে কোরবানির বাজারে বাড়ছে দুম্বার চাহিদা

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জের মহাসড়কে বিজিবির টহল