ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫ ০৯:৩২ পিএম

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কবুতর চুরির অপরাধে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে পাটকোল এলাকায় এই ঘটনা ঘটে। সে পৌর এলাকার পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন আগে সিংড়ার পাটকোল এলাকার মাসুদ করিম মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পারসিংড়ার মহল্লার আকরাম হোসেনকে সন্দেহ করে গ্রামবাসীর কাছে বিচার দেয় মিঠু। কিন্তু গ্রাম্য সালিশে অভিযুক্ত আকরাম উপস্থিত হয় না।

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে পাটকোল এলাকায় আকরামকে ঘুরতে দেখে মিঠু ও তার সহযোগীরা মিলে তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরে আটকে রেখে বেদম প্রহার করে। এতে গুরুতর আহত হলে তাকে ভ্যানে করে সিংড়ায় রেখে চালক সটকে পড়ে। এসময় এলাকাবাসী আকরামকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে বিকেল ৫ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, আক্রান্ত ১৫৯৩

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

বগুড়ায় গৃহপরিচারিকাকে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেপ্তার করে দেশে আনা হবে : চিফ প্রসিকিউটর

প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের

ঢাকায় নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন অনলাইনে