ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ০৭:৫০ বিকাল

নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।’

আজ শুক্রবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, ‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

আরও পড়ুন

আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস- চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া  

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, লাগবে না স্টল ভাড়া

আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা  

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

বগুড়ার তালোড়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোশাররফ সাময়িক বরখাস্ত