ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫ ০৪:২৫ পিএম

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা

জুলাইয়ের শেষ সপ্তাহে এশিয়া কাপ গুঞ্জনে সিলমোহর পড়ে গিয়েছিল। অনেক নাটকীয়তার পর সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে, সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিও ইতোমধ্যে জানা গেছে। 

ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে। 

তবে আলোচনা চলছে, বাংলাদেশ থেকে কারা থাকবেন আম্পায়ারের দায়িত্বে। বিসিবির একটি সূত্রে জানা গিয়েছে, এসিসি বিসিবির কাছে দু’জন আম্পায়ার চেয়েছেন এশিয়া কাপের জন্য। বিসিবিও সেই হিসেবে দুইজনকে পাঠাতে পারে ম্যাচ পরিচালনার জন্য। এক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে—মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল। খুব দ্রুতই জানা যাবে কারা থাকছেন দায়িত্বে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি