ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৫, ০২:৩৬ দুপুর

শেরপুরে চালকের গলায় চাকু  ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই

ছবি : সংগৃহীত,শেরপুরে চালকের গলায় চাকু  ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে যাত্রীবেশে চালকের গলায় ধারালো চাকু ঠেকিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের তেঘরি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এলাকাবাসি সূত্রে জানা যায়, গত বুধবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের  বিশা আকন্দের (৫০) ব্যাটারী চালিত অটোরিকশা মির্জাপুর বাজার থেকে এক যাত্রী রানীরহাটে যাবার জন্য ১৫০ টাকায় ভাড়া নেয়। রাত পৌনে ১২টার দিকে উপজেলা বিশালপুর ইউনিয়নের তেঘরি নামক স্থানে পৌঁছলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একব্যক্তি অটোরিকশাটি থামায়। এরপর যাত্রীবেশে অটোরিকশায় থাকা ছিনতাইকারী চালকের গলা চেপে ধরার পর অপর ছিনতাইকারী ধারালো চাকু ঠেকিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে চলে যায়। 

চালক বিশার ছেলে আব্দুল কাদের হাছান বলেন, আমার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় তিনি অটো নিয়ে মির্জাপুর বাজারে গেলে যাত্রীবেশে ছিনতাইকারীরা তেঘরি এলাকায় অটোরিকশাটি ছিনিয়ে নেয়।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ এখনো পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ