ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৫, ০৩:১৯ দুপুর

৫ আগস্ট সারাদেশে জামায়াতের গণমিছিল

৫ আগস্ট সারাদেশে জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াতে ইসলামী।

শনিবার (০২ আগস্ট) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

 

এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট মঙ্গলবার জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখাকে শান্তিপূর্ণ গণমিছিল করার আহ্বান জানান।  

আরও পড়ুন

গণমিছিল সফল করতে দলটির নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নিতে এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে বলেন তিনি।

জামায়াতের গণমিছিলে দলটির নেতাকর্মীদের পাশাপাশি দেশের অন্য নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা