ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ০৪:৪৭ দুপুর

বগুড়ার ধুনটে দুই মাদক‘ফেরিওয়ালা’গ্রেফতার

বগুড়ার ধুনটে দুই মাদক‘ফেরিওয়ালা’গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াবা বিক্রিকালে মাদকের দুই ‘ফেরিওয়ালা’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামের মন্টু মিয়ার ছেলে মিনু রহমান (৩৬) ও চরকাদহ গ্রামের আবুল মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন (২৮)।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে ধুনট পৌর এলাকার দাসপাড়া গ্রামের ফাঁকা রাস্তা থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনু ও ছানোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।

অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করে আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

নারায়ণগঞ্জে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি

বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখিয়েছে, আমরা ২২৬ আসন পেরিয়ে যাব: মমতা

শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি