ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ১২:৫৬ দুপুর

ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার

ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিভিন্ন সময়ে ডিবি’র একাধিক টিম রাজধানীর বংশাল,সেগুনবাগিচা,ওয়ারী,বসুন্ধরা আবাসিক এলাকা,পান্থপথ এবং উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে।
 
ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বিনষ্টের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
 
গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণের ৩৩ নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের ৬৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের

গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন থালাপতি বিজয়

পাঁচ বছরে এক কোটি বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী নুর

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ