ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ১১:৪৭ দুপুর

আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

আসছে ৩ আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস।

এ উপলক্ষে আজ (১ আগস্ট) শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘উড়াল’। তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক।

‘উড়াল’ চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতা জানিয়েছেন, গল্প এই সিনেমার প্রাণশক্তি। সেই গল্পটাকে উপজীব্য করে লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্দামকে দেশজ বয়নকৌশলে চিত্রায়িত করা হয়েছে উড়াল সিনেমায়।

আজ ঢাকার স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স - সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার ও স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড চট্টগ্রাম সিনেমা মুক্তি পেয়েছে। শুরুতে মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়ার কারণ হিসেবে নির্মাতার ভাষ্য, ‘শুরুতে আমরা প্রজেকশন ও সাউন্ডে দর্শকদের গুড এক্সপেরিয়েন্স (ভালো অভিজ্ঞতা) দিতে চাইছি। সেই ভাবনা থেকে শুরুতে মাল্টিপ্লেক্সে মুক্তি দিচ্ছি। দর্শকের আগ্রহ তৈরি হলে নিশ্চয়ই পর্যায়ক্রমে সিঙ্গেল স্ক্রিনেও (একক হল) মুক্তি পাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের।

আরও পড়ুন

নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা জোবায়দুর রহমান। তিনি বলেন, ‘পর্দায় বন্ধুদের রসায়নটা যেন বোঝা যায়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ ছিল। গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তারা একসঙ্গে থেকেছেন, আড্ডা দিয়েছেন। সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।

‘উড়াল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প