ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ১০:৪০ দুপুর

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. রকমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে,গতকাল বুধবার সকালে করোনায় রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এ নিয়ে খুমেক হাসপাতালে চলতি বছরে করোনায় চারজন রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানার রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা