ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫ ০৪:২৯ এএম

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা, ছবি: সংগৃহীত।

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

অপ্রতিরোধ্য মেসিকে এমবাপ্পের তাড়া

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর

রুক্ষ চুলের ঘরোয়া যত্ন

আনসার-ভিডিপির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না: মামুনুল হক