ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫ ০৩:৩৩ পিএম

বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত

বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাবার মৃত্যুর খবর অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। আজ বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় দেওয়া ওই পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমার বাবা আর নেই।’ তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।

তার এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ এছাড়া অসংখ্য নেটিজেনও শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।’

আরও পড়ুন

উল্লেখ্য, ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ রাস্তার বেহাল দশা 

সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট

রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে খাবার ও চিকিৎসা সংকটে শিকলবন্দি মালঞ্চা

আবাসন ও নগর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল বাংলাদেশ

সব সেবা এক কার্ডে, ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর