ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০৬:২১ সকাল

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা মোবারক

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা মোবারক, ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে মোবারক হোসেনকে মুক্তি দেন আপিল বিভাগ।

আদালতে মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে আনীত অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা এবার আপিল বিভাগে এসে খারিজ হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট