ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৫ ০৮:০৭ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ উদ্বোধন

জনসাধারনের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলায় মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপশাখাটির উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। আলীপুর উপশাখায় বক্তব্য প্রদান করেন এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন মুসল্লি সুলতান ও সেলিম হাওলাদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং মানবসম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ সালাউদ্দিন খান। 

আলীপুর উপশাখায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খেপুপাড়া শাখা প্রধান মোঃ ফারুক শিকদার, আলীপুর উপশাখার ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ। উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৮তম আলীপুর উপশাখা খেপুপাড়া শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি খান ভবন, গ্রাম-আলীপুর বন্দর, আলীপুর, ইউনিয়ন-৭নং লতাচাপলী, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’তে অবস্থিত।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশান

বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারপিটে আহত-৫

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, গ্রেফতার ৫

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল)-এর সাথে সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার